শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কুমড়ো ফুলের পুর ভরা
প্রথম পাতা » Default Category » গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কুমড়ো ফুলের পুর ভরা
৫৩৩ বার পঠিত
সোমবার ● ১০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কুমড়ো ফুলের পুর ভরা

কুমড়ো ফুলের বড়া তো অনেক খেয়েছেন। গরম ভাতে যেন অমৃত। ডাল দিয়ে ভাত মেখে বড়া কামড়ে খাওয়াতে স্বর্গীয় অনুভূতি আসে। কিন্তু কুমড়ো ফুলের পুর ভরা খেয়েছেন কখনও?

গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কুমড়ো ফুলের পুর ভরাস্বাদ বদলের জন্য কুমড়ো ফুলের পুর ভরা যদি খাওয়ার ইচ্ছা হয়, তা হলে জেনে নিন রেসিপি। খুবই সহজ, বেশি খাটাখাটনি করতে হবে না।

উপকরণ:
কুমড়ো ফুল- ৮ থেকে ১০টি পোস্ত- ১/৪ কাপ চিংড়ি- ১৫০ গ্রাম নারকেল কোরা- ১/৪ কাপ কাঁচা লঙ্কা- ৩-৪টি সর্ষের তেল- ১ চামচ নুন- স্বাদ অনুসারে

ব্যাটারের জন্য:
বেসন- ১/২ কাপ চালের গুঁড়ো- ১/২ কাপ কালো জিরে- ১ চামচ হলুদ গুঁড়ো- ১/২ চামচ সাদা তেল- পরিমাণ মতো টুথ পিক- প্রয়োজন মতো

প্রণালী:
উষ্ণ গরম জলে পোস্ত ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। তার পর জল ঝরিয়ে নিন। এ বার চিংড়ি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। চিংড়ির মাথা ও লেজ ছাড়িয়ে নিলেই ভাল। সামান্য জল ও ২-৩টি কাঁচালঙ্কা দিয়ে পোস্ত খুব ভাল করে পেস্ট করে নিন। মিশ্রণ যেন গাঢ় হয়। আলাদা করে নারকেল কোরা বেটে রাখুন। একটি পাত্রে পোস্ত-কাঁচালঙ্কা বাটা, নারকেল কোরা বাটা, চিংড়ি, নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে ঘন করে পুর বানিয়ে রাখুন।

এ বার ভাজার জন্য আলাদা করে ব্যাটার তৈরি করে রাখুন। একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, নুন ও হলুদ দিয়ে সামান্য জল ছিটিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন।

কুমড়ো ফুলগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। প্রতিটা ফুলের ভিতরে দেড় চামচ মতো পোস্ত-নারকেল-চিংড়ির পুর ভরুন। একদম ঠেসে পুর ভরবেন না। পুর ভরার পরে ফুলের পাপড়িগুলি মুড়িয়ে টুথপিক দিয়ে ফুলের মুখ বন্ধ করে দিন। খেয়াল রাখবেন, ফুল ফেটে ভিতর থেকে যেন পুর বেরিয়ে না যায়।

ফুলগুলিতে পুর ভরা হয়ে গেলে ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে তুলুন। ভাজার সময়ে আঁচ কম রাখবেন। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন।



বিষয়: #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে