শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলা বন্দরের জেটিতে একদিনে ভিড়েছে ৪ বাণিজ্যিক জাহাজ
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলা বন্দরের জেটিতে একদিনে ভিড়েছে ৪ বাণিজ্যিক জাহাজ
২৫৪ বার পঠিত
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলা বন্দরের জেটিতে একদিনে ভিড়েছে ৪ বাণিজ্যিক জাহাজ

মনির হোসেন, মোংলা

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের সংখ্যা বাড়ছে। ২৪ মার্চ সোমবার একদিনেই বন্দরের জেটিতে ৪টি বিদেশি জাহাজ নোঙর করেছে। পুরো বন্দর এলাকা এখন কর্মমূখর।

মোংলা বন্দরের জেটিতে একদিনে ভিড়েছে ৪ বাণিজ্যিক জাহাজ
বন্দর কর্তৃপক্ষের উপসচিব (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, সোমবার বন্দরের জেটিতে ৪টি বাণিজ্যিক নোঙর করে পণ্য খালাস কার্যক্রম চলমান রয়েছে। আমদানি রপ্তানিকারকসহ বন্দর সংশ্লিষ্টদের ২৪ ঘন্টা সেবা দিতে আমরা বদ্ধপরিকর। বর্তমানে বন্দরের জেটিতে অবস্থান করা পানামা পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার ৪ হাজার ৮৩ মেট্রিকটন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নম্বর জেটিতে, সাউথ কোরিয়া পতাকাবাহী জাহাজ এমভি মেরিগোল্ড ৫ হাজার মেট্রিক টন গুড় নিয়ে ৬ নম্বর জেটিতে, হংকং পতাকাবাহী জাহাজ এমভি হ্যান হুই ১ হাজার ৯৭০.৪১০ মেট্রিকটন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে এবং বারবাডোস পতাকাবাহী জাহাজ এমভি আনকা ব্লু ১ হাজার ৭৬৯.০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। জেটিতে অবস্থানরত চারটি জাহাজে মোট ১২ হাজার ৮২২.৪৭৯ মেট্রিক টন মালামাল রয়েছে।

বন্দরের এই কর্মকর্তা আরো বলেন, মোংলা বন্দর জেটিতে একদিনে ৪ টি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ পোর্ট লিমিটের মধ্যে বেসক্রিকে ২টি, হারবারিয়ায় ৫টি, গ্যাস কোম্পানিতে ২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪ টি জাহাজ অবস্থান করছে। এসকল জাহাজে- বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত বন্দরে মোট বিদেশি জাহাজ নোঙর করেছে ৬৩৪টি। এ অর্থবছরে বন্দরে মোট ৮৬০টি ভিড়বে, এমনটাই আশা বন্দর কর্তৃপক্ষের।

বন্দর সংশ্লিষ্টরা জানান, মোংলা বন্দরের উন্নয়নে ৪ হাজার ৪৬ কোটি টাকা ব্যয়ে নৌপরিবহন মন্ত্রণালয় যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন হলে বন্দরের পরিধি আরো বাড়বে। এ বন্দরকে যত আধুনিকায়ন করা হবে ততই আমদানি রপ্তানি বাড়বে। পাশাপাশি চট্রগ্রাম বন্দরের উপর থেকে চাপ কমবে। মোংলা ও দক্ষিণাঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে এ বন্দর।



বিষয়: #  #  #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায়  অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার   ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের  চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির