সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুন্সীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
মনির হোসেন
মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল এবং সুতার রিল জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
![]()
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ তারিখ রবিবার মধ্যরাত হতে সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ০৩ টি জাল তৈরির কারখানা, ০২ টি গোডাউন ও ০১ টি আয়রন মিল তল্লাশি করে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০ হাজার পিচ সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #মুন্সীগঞ্জ










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 