সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সোনারগাঁয়ে মাদকের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে মাদকের টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও পাওনা টাকাকে কেন্দ্র করে রাব্বী (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে।
৯ জুন, রবিবার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি হাবিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি সপরিবারে স্থানীয় সানাউল্লাহ বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া।
নিহত ফজলে রাব্বির মা শাহানারা বেগম বলেন, রাতে স্থানীয় মাদক কারবারি পায়েল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রাব্বী মিয়া উপজেলার হাবিবপুর গ্রামে বসবাস করতেন। সম্প্রতি তিনি স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়েন। মাদক কারবারিদের সঙ্গে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ হয় তার। পরে রোববার তাকে রাতে ডেকে নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কুপিয়ে হত্যা করা হয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মহসিন মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে।
বিষয়: #সোনারগাঁ










সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
নবীগঞ্জের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত৷৷
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু 