শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৪৯ বোতল বিদেশি মদ জব্দ করলো কোস্টগার্ড
৪৯ বোতল বিদেশি মদ জব্দ করলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানি দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থেকে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
২২ মার্চ শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ শুক্রবার রাত ৯ টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কোয়েলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক পাচারকারীরা দুটি বস্তা রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড বস্তা দুটি তল্লাশি করে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #করলো #কোস্টগার্ড #জব্দ #বিদেশি #মদ #৪৯ বোতল










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 