শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫
মোংলায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫
মনির হোসেন, মোংলা
![]()
মোংলা বন্দরের হারবারিয়ায় অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে চুরি করার প্রস্তুতি নেয়ার সময় ৫ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।
আটক চোরাকারবারিরা হলেন মোংলা উপজেলার বাসিন্দা মো. জনি (১৯), মো. আলীরাজ (২৫) ও স্বপন মুন্সী (৪০) এবং খুলনার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। এরা সবাই কুখ্যাত চোরাকারবারি দলের গডফাদার শাহিন বাহিনীর সক্রিয় সদস্য।
২২ মার্চ শনিবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, কুখ্যাত চোরাকারবারি দলের গডফাদার সুমন বাহিনীর একটি দল বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা হতে হারবারিয়ার দিকে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২১ মার্চ বিকাল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ট্রলারে তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্র সহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জন ছিঁচকে চোরকে আটক করা হয়। জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা এসব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। জব্দকৃত আলামাতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অস্ত্রসহ #আটক ৫ #চুরির #জাহাজে #প্রস্তুতিকালে #বিদেশি #মোংলায়










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 