মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী
লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী
হালিমা খাতুন::
![]()
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র ও তাদের সমর্থকগোষ্ঠি। এরা বাংলাদেশ বিরোধী-ধর্ম বিরোধী-মানবতা বিরোধী। এদেরকে বিএনপি সরকার আইনের আওতায় এনে বিচার না করলে সারাদেশে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলবে। ২০ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মাজার-খানকায় হামলার প্রতিবাদ ও কুষ্টিয়ার পীর শামীম জাহাঙ্গীরসহ সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, পীর-আউলিয়ার বাংলাদেশে আজ জেকে বসেছে ধর্ম বিরোধী কিন্তু ধর্মের লেবাসধারীরা। যারা দেশপ্রেম ঈমানের অঙ্গ বিশ্বাস করে না বলেই একাত্তরে বাংলাদেশের বিরোধীতা করেছিলো এবং ২০২৪ সালে এসে একাত্তরের বিরুদ্ধে একটা আন্দোলন দাঁড় করিয়ে নাম দিয়েছে ‘৩৬ জুলাই।’ তারা বলছে- ‘যেখানে জুলাই, সেখানে একাত্তরের দরকার নাই।’ এরাই পীরদেরকে হত্যা করছে, মাজার লুটপাট করছে, মানুষকে পুড়িয়ে মারছে আবার লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দিচ্ছে। সরকার যদি ধর্ম-মানবতা বিরোধীদের বিচার না করে; তাহলে সম্মিলিতভাবে ‘তৌহিদী জনতা’র আড়ালে লুকিয়ে থাকা ধর্ম-মানবতা-শিক্ষা-সভ্যতা বিরোধীদেরকে প্রতিহত করবে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা।
বাংলাদেশ তরিকত এ ইসলামের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য মুফতি আল্লামা আসাদুজ্জামান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সুফি আব্দুর রহমান খান, মাওলানা তৌহিদুল ইসলাম, মুফতি আইনুদ্দীন, আল্লামা সুলতান শাহ নক্সবন্দী, জাকির সওদাগর, আবুল কালাম প্রমুখ।
বিষয়: #পীর #মেহেদী #মোমিন #যুদ্ধাপরাধীচক্র #লুটপাট পর #হত্যা










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 