বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ঢাকার হাইকমিশন থেকেই ভিসা দেবে অস্ট্রেলিয়া
ঢাকার হাইকমিশন থেকেই ভিসা দেবে অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক ::
![]()
এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকেই বাংলাদেশিদের সে দেশের ভিসা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপে এ তথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান।
এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।
এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে প্রসেস করতো।
বিষয়: #অস্ট্রেলিয়া #থেকেই #দেবে #দেশব্যাপী সংবাদ #ভিসা #হাইকমিশন










ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে
ছাতকবাসীর একটাই প্রত্যাশা-উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএনপির নজরুল ইসলামকে
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল 