বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য জব্দ করলো কোস্টগার্ড
শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য জব্দ করলো কোস্টগার্ড
মনির হোসেন::

সাতক্ষীরার শ্যামনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
১৮ মার্চ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ মার্চ সোমবার রাত ৮ টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানিকখালি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মানিকখালি ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৮১ হাজার শলাকা অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত পাতার বিড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য জব্দ করলো কোস্টগার্ড










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 