সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন ইওহান বুসে
বাংলালিংকের নতুন সিইও হিসেবে নিয়োগ পাচ্ছেন ইওহান বুসে
সৈয়দ মিজান :::

[ঢাকা, ১৭ মার্চ, ২০২৫] বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ অফিসার - সিইও) হিসেবে ইওহান বুসেকে আজ (১৭ মার্চ) নিয়োগের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। আগামী ০৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলালিংকে যোগদানের আগে ইওহান সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। এর আগে, তার ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে টেলিকম খাতে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের উচ্চপদস্থ দায়িত্বে কর্মরত ছিলেন।
বাংলালিংকে কৃতিত্বের সাথে ৯ বছর দায়িত্ব পালন করা এরিক অসের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন ইওহান।
এই নিয়োগের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো বলেন, “প্রথমেই আমি ইওহানকে ভিওন ও বাংলালিংকে স্বাগত জানাচ্ছি। বেশকিছু উদীয়মান বাজারে তার কয়েক দশকের বিস্তৃত অভিজ্ঞতা আমাদের ডিজিটাল সম্প্রসারণকে ত্বরান্বিত করবে; একইসাথে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। গত ৯ বছরের অসাধারণ নেতৃত্বের জন্য আমি এরিক অসের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তার সময়েই বাংলালিংক পুরো দেশজুড়ে বিস্তার লাভ করেছে; সবার জন্য ফোরজি অভিজ্ঞতা নিশ্চিত করেছে এবং এই খাতে টফি, মাইবিএল ও রাইজের মতো ডিজিটাল সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নিয়ে এসেছে।”
এ বিষয়ে বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “গত ৯ বছর ধরে বাংলালিংকের অনবদ্য এই টিমকে নেতৃত্ব দেয়া; এবং একইসাথে, ভিওনের উদ্ভাবনী মূল্যবোধ ‘ফোরজি ফর অল’-এর প্রতি গুরুত্বারোপ করে লাখো বাংলাদেশির জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। অত্যন্ত যোগ্য ইওহান বুসের অধীনে এই ধারাবাহিকতা বজায় থাকবে। বাংলাদেশে সেবা প্রদানের ক্ষেত্রে তিনি বিশ্বমানের টিমের সহযোগিতায় বাংলালিংককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদী আমি।”
এ বিষয়ে ইওহান বুসে বলেন, “গ্রাহক-কেন্দ্রিক মূল্যবোধ তৈরির সম্ভাবনাময় এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলালিংকের নেতৃত্ব দেয়ার মতো গৌরব এবং এরিকের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব নিতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। বাংলাদেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দেশের ডিজিটাল রূপান্তরের পাশাপাশি, মানুষকে কানেক্টিভিটি ও ডিজিটাল সেবা দেয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সামনে অনন্য সুযোগ এসেছে, যেখানে ভিওনের ডিজিটাল দক্ষতা ও বাংলালিংকের বিশ্বমানের টিমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিজিটাল বিভাজন দূর করে উদ্ভাবন ত্বরান্বিত করা এবং লাখো বাংলাদেশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এমন সুযোগ তৈরি করা সম্ভব। আমাদের টিম ও গ্রাহকদের জন্য এই সম্ভাবনা কাজে লাগাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।”
বিষয়: #ইওহান #নতুন #নিয়োগ #পাচ্ছেন #বাংলালিংক #বুসে #সিইও










প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান 