শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন, ইন্টার মিলান
প্রথম পাতা » Draft » চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন, ইন্টার মিলান
১৫৯ বার পঠিত
বুধবার ● ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন, ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন, ইন্টার মিলান

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ফিরতি লেগের ম্যাচে বায়ার লেভারকুসেনের মাঠে গিয়ে ০-২ গোলে জয় পেয়েছে বায়ার্ন।

অন্যদিকে ঘরের মাঠে ডাচ ক্লাব ফেয়েনুর্দ রটারডামকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার। ইতালিয়ান ক্লাবটি শেষ আটে পৌঁছাল ৪-১ ব্যবধানের জয়ে।

বায়ার লেভারকুসেন ০ (০) : (৫) ২ বায়ার্ন মিউনিখ

প্রথম লেগের ম্যাচেই বায়ার্ন কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিলো। ঘরের মাঠে তারা বায়ার লেভারকুসেনকে হারিয়েছিলো ৩-০ গোলে। ফিরতি লেগে নিজেদের মাঠে বায়ারকে জিততে হতো অন্তত ৪ গোলের ব্যবধানে। যা অনেকটাই অসম্ভব কাজ ছিল।

কিন্তু জয় তো দুরে থাক, উল্টো ঘরের মাঠেও হারলো জাবি আলোনসোর শিষ্যরা। বায়ার্নের হয়ে এই ম্যাচে গোল করেন হ্যারি কেইন এবং আলফোনসো ডেভিস। দুই লেগ মিলে বায়ার্ন জিতলো ৫-০ গোলের ব্যবধানে। শেষ আটে বায়ার্ন মুখোমুখি হবে ইন্টারমিলানের।

হ্যারি কেইন বায়ারের বিপক্ষে আগের ম্যাচেও করেছিলেন জোড়া গোল। এই ম্যাচের ৫২তম মিনিটে গিয়ে বায়ার লেভারকুসেনের গোলের তালা ভাঙেন কেইন। সে সঙ্গে তিনি হয়ে যান প্রথম ইংলিশ ফুটবলার, যিনি ইউরোপিয়ান প্রতিযোগিতায় এক মৌসুমে ১০ গোল করার রেকর্ড গড়লেন তিনি।

৭১তম মিনিটে আলফোনসো ডেভিস যে গোল করলেন, সেখানে অ্যাসিস্ট ছিল হ্যারি কেইনেরই। মূলত তার বানিয়ে দেয়া বলে এক টাচেই লেভারকুসেনের জালে জড়ান ডেভিস।

ম্যাচ শেষে হ্যারি কেইন বলেন, ‘এটা ছিল সত্যিই দুর্দান্ত এক পারফরম্যান্স। প্রথম মিনিট থেকেই আমরা এমন ছিলাম না যে, আমাদেরকে কেউ হারাতে পারে। আমরা চেয়েছি প্রথম থেকে ফ্রন্টফুটে থাকতে, চাপ তৈরি করতে এবং গোলের সুযোগ তৈরি করতে, যাতে ম্যাচটা জিততে পারি।’

ইন্টারমিলান ২ (৪) : (১) ১ লেয়েনুর্দ রটারডাম

প্রথম লেগে নেদারল্যান্ডসে গিয়ে ফেয়েনুর্দের মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে ফিরেছিল ইন্টারমিলান। কোয়ার্টার ফাইনাল বলা যায় তখন নিশ্চিতই করে ফেলেছিলো তারা। কারণ, ফিরতি লেগে ফেয়েনুর্দকে জিততে হতো অন্তত ৩ গোলের ব্যবধানে। যা ইন্টারের মাঠ থেকে প্রায় অসম্ভব।

উল্টো ২-১ গোলে হেরে বাড়ির পথ ধরতে হয়েছে ফেয়েনুর্দকে। দুই লেগ মিলিয়ে ডাচ ক্লাবটির পরাজয় ৪-১ গোলে। তাদেরকে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো সিরি আ’র শীর্ষে থাকা ক্লাব ইন্টার মিলান। শেষ আটে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

ইন্টার মিলান সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিলো ইন্টার। সব মিলিয়ে সেবার ট্রেবল জিতেছিলো তারা। এবারও সে সম্ভাবনা আছে। যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে! সঙ্গে কোপা ইতালিয়ার সেমিফাইনালে খেলবে তারা, আছে সিরি আ’র শীর্ষে।

মঙ্গলবার ম্যাচের ৮ম মিনিটেই গোলের সূচনা করেন মার্কাস থুরাম। ৪২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফেয়েনুর্দকে সমতায় ফেরান জ্যাকব মদার। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫১তম মিনিটে ইন্টারের জয়সূচক গোলটি করেন হাকান চালহঙলু।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি