সোমবার ● ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেকনাফে কোস্টগার্ড র্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ ৬ মাদক পাচারকারী আটক
টেকনাফে কোস্টগার্ড র্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ ৬ মাদক পাচারকারী আটক
মনির হোসেন

টেকনাফে কোস্টগার্ড র্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ ৬ মাদক পাচারকারী আটক করা হয়েছে।
আটকৃত মাদক পাচারকারীদের মধ্যে মোঃ কামাল হোসেন (৩৫), মোঃ নূরুল হাকিম (৩৭), মোঃ জাহিদ হোসেন (২৯), মোঃ আব্দুর রহিম (১৮) টেকনাফের, মোঃ করিম (৫০) পটুয়াখালী কলাপাড়ার এবং মোঃ একরামুল্লাহ (২২) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।
২ মার্চ রবিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ রবিবার দুপুর ১ টায় টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং র্যাব কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশী চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা, আটককৃত বোট এবং মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়: #কোস্টগার্ড #টেকনাফ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 