বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » Draft » সামাজিক আন্দোলনের মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব – পুলিশ সুপার
সামাজিক আন্দোলনের মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব – পুলিশ সুপার
জিতু তালুকদার,মৌলভীবাজারঃ

জেলা সাংবাদিকদের সাথে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা বলেন।
পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিহীন সমাজ ব্যবস্থা, বৈষম্য বিহীন বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি, জনগণের চাহিদা অনুযায়ী তাদের পুলিশি সেবা প্রদান করা। অপরাধের সাথে যে- ই জড়িত হোক না কেন, সে পুলিশ সদস্য হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না। চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব।
পুলিশ সুপার আরও বলেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব।
এছাড়াও চোরাচালান, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা প্রেসক্লাব এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাব থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবু হুসাইন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়: #আন্দোলন #দূর #পুলিশ #সমস্যা #সমূহ #সামাজিক #সুপার










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 