শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে যুবককে মারপিট ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে যুবককে মারপিট ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ
২৯২ বার পঠিত
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাণীনগরে যুবককে মারপিট ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
রাণীনগরে যুবককে মারপিট ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ
নওগাঁর রাণীনগরে মোবাইল ফোন ও রেইন্স চুরির অপরাধ দিয়ে মারপিটের পর মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ ওঠেছে স্থানীয় বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার সজিব হোসেন (২৫) নামে এক ভ্যান শ্রমিককে এই নির্যাতন করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নের নগর ব্রীজ নামক স্থানে। মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। নির্যাতনের স্বীকার সজিব হোসেন উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এঘটনায় তিনি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
জানা গেছে,গত এক মাসের ব্যবধানে উপজেলার নগর ব্রীজ এলাকার শহিদুল ইসলামের ইট ভাটার কয়েক জন শ্রমিকের আটটি মোবাইল ফোন ও দুটি রেইন্স চুরি হয়ে যায়। এঘটনায় ভাটার ম্যানেজার রয়েল হোসেনসহ শ্রমীকরা সজীবকে সন্দেহ করতে থাকে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ওই ভাটার ম্যানেজার রয়েলসহ ৪/৫জন মিলে সজিবকে মারপিট করে চুরি যাওয়া মোবাইল ফোন ও রেইন্স উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় নগর ব্রীজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিলের হাতে সজীবকে তুলে দেওয়া হয়। পরে সেখানেও মারপিট করে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে পরে একটি সেলুনে নিয়ে সজীবের মাথার চুল কেটে ন্যাড়া করে বাড়িতে পাঠিয়ে দেয়।
ইট ভাটার ম্যানেজার রয়েল হোসেন জানান,গত এক মাসের ব্যবধানে আমার ইট ভাটার শ্রমিকদের ৮টির মতো মোবাইল ফোন চুরি হয়েছে। বুধবার রাতেও দুটি ¯রেইন্স চুরি হয়েছে। মোবাইল ফোন রেইন্স চুরির ব্যপারে জিজ্ঞাসা করে স্বীকার করেনি সজীব। একপর্যায়ে মারপিট করার পরেও স্বীকার না করায় মোবাইল ফোন উদ্ধার এবং সুষ্ঠু বিচারের জন্য বাজার বণিক সমিতির সভাপতি জলিলের হাতে তুলে দিয়েছি। কিন্তু জলিল ও মোবাইল ফোন উদ্ধার করতে না পেরে নাপিত দিয়ে সজীবের মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। গত এক বছর আগে আমাদের ভেকু মেশিনের ব্যাটারী চুরি করে ধরা পরেছিল সজীব। তবে মাথার চুল কেটে ন্যাড়া না করে পুলিশের হাতে তুলে দেয়া উচিৎ ছিল বলে জানান রয়েল হোসেন।

নগর ব্রীজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিল জানান,মোবাইল ফোন চুরির অপবাদে সজীবকে ইট ভাটার ম্যানেজার শ্রমিক মিলে বেদম মারপিট করে হাত-পা রক্তাক্ত করেও ফোন উদ্ধার করতে পারেনি। আমিও সজীবকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু চুরির কথা স্বীকার করেনি। পরে মাথায় লম্বা চুল দেখে চুল কেটে ন্যাড়া করে স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করে সজীবের অভিভাবকের হাতে তুলে দিয়েছি। তবে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া ভুল হয়েছে বলে জানান আব্দুল জলিল।
শ্রমিক সজীব জানান, আমি এই ভাটায় শ্রমীক হিসেবে কাজ করি। আমাকে মোবাইল ও রেইন্স চুরির অপবাদ দিয়ে ম্যানেজার রয়েল আমাকে বেদম মারপিট করেছে। পরে বণিক সমিতির সভাপতি জলিলের হাতে দিলে সেখানেও আমাকে মারপিট করে আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। আমি চুরি করিনি বার বার বলার পরেও তারা আমাকে অমানসিক নির্যাতন করেছে। আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দিন জানান, মারপিট করে মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় কেউ জানায়নি বা অভিযোগ করেনি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়: #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১ ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে  বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ