শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ১৩ দিন পর বাড়ি ফিরলেন ফরিদা পারভীন
প্রথম পাতা » বিনোদন » ১৩ দিন পর বাড়ি ফিরলেন ফরিদা পারভীন
২৭৬ বার পঠিত
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৩ দিন পর বাড়ি ফিরলেন ফরিদা পারভীন

১৩ দিন পর বাড়ি ফিরলেন ফরিদা পারভীন

পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন দেশের প্রখ্যাত লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। হাসপাতালে ১৩ দিন চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরেছেন তিনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ফরিদা পারভীন। রাতে সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ফরিদা। ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি জটিলতা দেখা দেয় তার। কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় সব পরীক্ষা–নিরীক্ষা শেষে ফরিদাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার সিদ্ধান্ত নেন।

এরপর সংগীতশিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। এখন সুস্থ ফরিদা। তবে চিকিৎসকের দেয়া পরামর্শ কঠোরভাবে মেনে চলতে হবে তাকে।

এ প্রসঙ্গে আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন এখন সম্পূর্ণ সুস্থ। তবে এর ছন্দপতন হতে পারে। কারণ চিকিৎসার সময় তার শারীরিক অবস্থা এতোটাই খারাপের দিকে যাচ্ছিলো যে কিডনি জটিলতা দেখা দিতে শুরু করে।

আশীষ কুমার চক্রবর্তী আরও বলেন, এ কারণে রোগীর ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত সেটার দরকার হয়নি। রোগীর সুস্বাস্থ্য নিশ্চিতে তাই একটি গাইডলাইন দেয়া হয়েছে। সেটা তাকে কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় জটিলতা তৈরি হতে পারে।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল রয়েছে তার।



বিষয়: #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক