শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » খসড়া তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ
প্রথম পাতা » প্রধান সংবাদ » খসড়া তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ
১৭৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খসড়া তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

নিজস্ব প্রতিবেদক ::

খসড়া তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ
খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এ বছর ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন ভোটার বেড়েছে। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫ শতাংশ।

সিইসি জানান, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯৯৪ জন।

নাসির উদ্দীন জানান, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের তথ্য সংগ্রহ ২০ জানুয়ারি থেকে শুরু হবে।

এর আগে সবশেষ ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ছিল ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। এছাড়া ওই তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল ৯৩২ জন।



বিষয়: #  #  #  #  #  #


আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল
খালেদা জিয়ার জন্য জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা
শিবগঞ্জে পুকুর পাহারাদারকে হত্যা
বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন ট্রাইব্যুনাল
সচিবালয়ের নতুন ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি