বুধবার ● ২৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় বড়দিন উপলক্ষে নৌবাহিনীর টহল জোরদার
মোংলায় বড়দিন উপলক্ষে নৌবাহিনীর টহল জোরদার
মনির হোসেন, মোংলা

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মোংলায় টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উপজেলার ৪২টি গীর্জায় এবার অনুষ্ঠিত হচ্ছে বড়দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা।
২৪ ডিসেম্বর রাত ৯ টায় মোংলার শেলাবুনিয়া সাধুপল ক্যাথলিক গীর্জায় নৌবাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে যিশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে উৎসবের রং লেগেছে মোংলার সকল ছোট বড় সব গির্জাগুলোতে।
মোংলার খ্রীষ্টান অধ্যাষিত এলাকাগুলোতে গিয়ে দেখা যায় বর্ণাঢ্য সাজসজ্জার পাশাপাশি অনেকের বাড়িতেই বসানো হয় প্রতীকী গোশালা। বেথলেহেমের গরিব কাঠুরের গোয়ালঘরে যিশু খ্রিষ্টের জন্মের কথা স্মরণ করেই এই আয়োজন। রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে দৃষ্টিনন্দন ক্রিসমাস ট্রি সাজানো হয়। ঘরে ঘরে বড়দিনের কেক তৈরি করা হয়। ছিল বিশেষ খাবারের আয়োজনও। অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যান। খ্রিষ্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্য ধর্মের লোকজনও উৎসবে যোগ দেয়।
বিষয়: #উপলক্ষ #জোরদার #টহল #নৌবাহিনী #বড়দিন #মোংলা










সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী 