বুধবার ● ২৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান গ্রেফতার-২
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান গ্রেফতার-২
খন্দকার জালাল উদ্দীন :

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার আসামি সহ ২জন গ্রেফতার হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা ও কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মুরাদুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মদহ গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের বাড়িতে বাড়িতে তল্লাশী চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা পালিয়ে যায়। অভিযানে মাদক ও নিয়মিত মামলার আসামি ধর্মদহ মালিপাড়া গ্রামের আব্দুল হোসেনের ছেলে রিপন আলী (৩৮) ও আদাবাড়িয়া মালিথাপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে হ্যাপি (২৫) কে গ্রেফতার হয়। অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা
জানান, সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রাম সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক মামলার আসামিসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিষয়: #অভিযান #গ্রেফতার #দৌলতপুর #পুলিশ #বিরোধী #বিশেষ #মাদক










মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ 