শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৯
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ৯
মনির হোসেন

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।
২১ ডিসেম্বর শনিবার রাত ১টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়।
২১ ডিসেম্বর শনিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর ২ শনিবার রাত ১টা ৩০ মিনিটে কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তরের দশআনী সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি বাল্কহেডসহ ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর সদর থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #অবৈধভাবে #আটক #উত্তোলনকাল #নদী #বালু #মেঘনা










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 