শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদপুরে মেঘনা নদী থেকে দস্যুতার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ
চাঁদপুরে মেঘনা নদী থেকে দস্যুতার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ
মনির হোসেন

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড।
২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মতলব থানার কালিপুর বাজার সংলগ্ন মেঘনা নদীতে একদল সশস্ত্র ডাকাত ২টি স্পিডবোট যোগে ডাকাতি করছে মর্মে জানা যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০ ডিসেম্বর শুক্রবার রাত ৩টায় কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর এবং উত্তর মতলব থানা নৌ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল উত্তর মতলব থানার কালিরচর এলাকায় একটি স্পিড বোট রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্পিডবোট তল্লাশী করে ১টি দেশীয় একনলা বন্দুক, ৫ টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য আলুবাজার নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #অস্ত্র #চাঁদপুর #জব্দ #দস্যুতার #দেশীয় #নদী #মেঘনা










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 