শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে প্রণোদনার ১৬০কেজি বীজ জব্দ ও জরিমানা
রাণীনগরে প্রণোদনার ১৬০কেজি বীজ জব্দ ও জরিমানা
কাজী আনিছর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কৃষি প্রণোদনার ১৬০ কেজি ধান ও ভূট্রার বীজ জব্দ করা হয়েছে। এছাড়া বীজ ক্রেতাকে ১৫হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান,কৃষি অফিস থেকে কৃষকদের বিতরনকৃত কৃষি প্রণোদনার ধান ও ভূট্রা বীজ উপজেলার চকমুনু গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান(৪৫) ক্রয় করে মজুত করছেন। কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদের ভিত্তিতে চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে ১৫৪কেজি হাইব্রীড ধানের বীজ এবং ছয় কেজি ভূট্রা বীজ জব্দ করা হয়। এসময় বীজ ক্রেতা হাফিজুর রহমানকে ২০১৮সালের বীজ আইনের ১১/২৪(২) ধারা অনুযায়ী ১৫হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বীজগুলো নিষ্পত্তির জন্য কৃষি অফিসের তত্বাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিষয়: #প্রণোদনা #রাণীনগর










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 