শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে এক রাতে সেচকাজে ব্যবহৃত ৬ জন কৃষকের ৬টি স্যালোমেশিন চুরি
দৌলতপুরে এক রাতে সেচকাজে ব্যবহৃত ৬ জন কৃষকের ৬টি স্যালোমেশিন চুরি
খন্দকার জালাল উদ্দীন ::
কুষ্টিয়ার দৌলতপুরে এক রাতে সেচকাজে ব্যবহৃত ৬ জন কৃষকের ৬টি স্যালোমেশিন চুরি হয়েছে। ফলে মাঠের ফসল উৎপাদন বা চাষ নিয়ে কৃষকরা পড়েছেন দুঃশ্চিন্তায়। বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া মাঠে স্যালোমেশিন চুরির এ ঘটনা ঘটেছে।
![]()
চুরি যাওয়া স্যালোমেশিনের মালিকরা জানান, বুধবার রাতে সংগবদ্ধ চোরেরা গোবরগাড়া মাঠে কৃষি সেচকাজে ব্যবহার করা ৬ জন কৃষকের ইঞ্জিন চালিত ৬ টি স্যালোমেশিন চুরি করে নিয়ে গেছে। একই গ্রামের কৃষক আবুল হাসেম, হাসান আলী, নাজির উদ্দিন, শাজাহান আলী ও আশরাফুল ইসলামসহ ৬ জন কৃষকের স্যালোমেশিন চুরি করে তারা। স্যালোমেশিন চুরি হওয়ায় ওই মাঠের চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।
কৃষকের স্যালোমেশিন চুরির ঘটনায় দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, ঘটনাটি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। আমাকে কেউ জানায়নি। ঘটনাটি তদন্তে সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।
উল্লেখ্য, এরআগে মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামের নেকবর আলীর বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। সংগবদ্ধ চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গরু চুরে করে নিয়ে যায়। চুরি যাওয়া গরু দুটির মূল্য ২ লক্ষাধিক টাকা।
বিষয়: #এক #দৌলতপুর #রাত










দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 