শিরোনাম:
●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পালিয়ে যাওয়ার প্রাক্কালে চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ
প্রথম পাতা » প্রধান সংবাদ » পালিয়ে যাওয়ার প্রাক্কালে চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ
৪৭১ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পালিয়ে যাওয়ার প্রাক্কালে চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি :
পালিয়ে যাওয়ার প্রাক্কালে চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ
পালিয়ে যাওয়ার প্রাক্কালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন রেজা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের পুরাতন জেলরোডস্থ নৌকাঘাট থেকে সদর মডেল থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়,উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত মোশাররফ হোসেন তালুকদার ওরফে ময়না মিয়ার পুত্র আমির হোসেন রেজা গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় তার পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশিদ মিয়ার উপর হামলা ও লূটতরাজের ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা নং ৯ (জিআর ৩৭১/২৪) ধারা ১৪৩/৪৪৭/৩৪১/৩৮৫/৩০৭/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬/৩৪ দ:বি: তাং ২১/১১/২৪ইং এর প্রধান আসামী হিসেবে পলাতক ছিলেন।
সম্প্রতি অনাস্থাপ্রাপ্ত এই চেয়ারম্যানকে প্রধান আসামী করে সরকারী খাস খতিয়ানের জায়গার মাটি রাতের আধারে চুরি করে অন্যত্রে বিক্রি করত: সরকারের সম্পত্তির অপূরনীয় ক্ষতিসাধনের ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ নুর আলী বাদী হয়ে জিআর মামলা নং ৪৭/২০২৪ইং (সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ২০ তাং ১৫/০২/২০২৪ইং) দায়ের করেছেন। সদর কোর্টের উক্ত মামলায় সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) রিয়াজ উদ্দিন কর্তৃক দাখিলকৃত অভিযোগপত্র নং ৮৭ তাং ৩১/০৩/২০২৪ইং ধারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ইং এর ১২ ও ১৩ ধারা,বিজ্ঞ আদালত গ্রহন করে ঐ মামলাটিকে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রেরণ করেন। উক্ত মামলায় সরকারী খাস খতিয়ানের জায়গা হতে ৫ লক্ষ ঘনফুট মাটি কেটে নেয়ার ঘটনায় ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে গত ২২/০৮/২০২৪ইং জেলা প্রশাসক বরাবরে প্যানেল চেয়ারম্যানের দায়েরকৃত সুনির্দিষ্ট অভিযোগ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাসের কাছে তদন্তাধীন রয়েছে। রাষ্ট্রের মূল্যবান সম্পত্তির ৫ লাখ ঘনফুট মাটির মূল্য ১ কোটি টাকার দ্বিগুন মূল্য ২ কোটি টাকা ক্ষতিপূরন আদায়সহ,স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ইং এর ৩৪ ধারার (১) ও (৪ খ) উপধারায় বর্ণিত অপরাধ সংগঠনের দায়ে তাকে চেয়ারম্যানের পদ হতে বরাখাস্ত করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই পরিষদের ১১ জন সদস্য সদস্যা নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।

ইব্রাহিমপুর গ্রামবাসী জানান, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমির হোসেন রেজাকে গত সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক,এসআই মহিন উদ্দিন ও এসআই উজ্জল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের উকিলপাড়াস্থ রেজা ম্যানশন মার্কেট থেকে তাকে আটক করেন। সুনামগঞ্জ সদর থানার মামলা নং ১৮ (জিআর ১৬৯/২০০৬ইং) তাং ১৯/০৭/২০০৬ইং ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩৭৯/৪২৭/৩০৭/৫০৬/৩৪ দ:বি: আইনের মামলায় এজাহারভূক্ত প্রধান আসামী ছিলেন তিনি।
এছাড়া গ্রামের নিরীহ নাগরিক আশিক মিয়াকে মারপিট করিলে উক্ত আমির হোসেন রেজার বিরুদ্ধে আমল
গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সদর জোনে সিআর-২২৪/২০২৪ নং মামলা দায়ের হয়। উক্ত মামলায়
তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত, গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গত ২/৬/২০২৪ইং তারিখে বিজ্ঞ আদালত প্রেরিত গ্রেফতারী ওয়ারেন্ট সদর মডেল থানায় থাকার পরও তাকে গ্রেফতার না করায় ঐ মামলার পলাতক আসামী হওয়া স্বত্তেও বাদীর সাথে আপোস নিস্পত্তি করে গ্রেফতার অভিযান হতে আর্থিক দাপট ও দলীয় প্রভাবে আত্মরক্ষা করেন। আইনের কাছে পলাতক থাকাবস্থায় তিনি গত সরকারের মন্ত্রীর সাথে ত্রাণ বিতরন কার্যক্রমে অংশ নিয়ে ফটোসেশন করেন।

আমির হোসেন রেজা ইতিপূর্বে সুনামগঞ্জ মহকুমা যুবলীগের সভাপতি,পরবর্তীতে সুনামগঞ্জ সদর থানা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৮/০৩/১৯৯৭ইং তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও তৎকালীন মন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ৩১ নং কার্যকরী সদস্য ছিলেন তিনি।

একজন অতি সুবিধাভোগী প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে উক্ত আমির হোসেন রেজা ও তার সহযোগী
সঞ্জয় পালগং,গত ৪ আগস্ট ২০২৪ইং রবিবার সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনে দলীয় নেতাকর্মীদেরকে
নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি দলীয় বহু নেতাকর্মীর উপর হামলা করে তাদেরকে জখম ও জেলা বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় স্বশরীরে ঘটনাস্থলে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন বলেও ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়ার দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়।

পরিষদের সকল সদস্য ও এলাকার কৃষকদেরকে বাদ দিয়ে উক্ত চেয়ারম্যান তার ভাই ভাতিজার দ্বারা বাপপুতের পিআইসি গঠন করে গত ৩ বছরে অপ্রয়োজনীয় পিআইসির নামে বরাদ্দ নিয়ে স্থানীয় শিললুয়ার হাওরে দায়সারাভাবে কাজ করে সরকারী বরাদ্দের মোটা অংকের টাকা পকেটস্থ করেছেন বলেও প্রধান উপদেষ্টা বরাবরে দায়েরকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের শিললুয়ার হাওরে ২০২০-২০২১ইং অর্থ বছরে প্রায় ২৬ লক্ষ টাকা বরাদ্দ নির্ধারন করে ২৬ ও ০১ নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি), ২০২২-২৩ অর্থবছরে ১০.০৯ লক্ষ টাকা বরাদ্দ নির্ধারন করে ৪১ নং পিআইসি এবং ২০২৩-২৪ অর্থবছরে ১৩,৭২,০৭৩ টাকা বরাদ্দ নির্ধারন করে ০৪ নং পিআইসি গঠন ও বাস্তবায়ন দেখিয়ে চেয়ারম্যান আমির হোসেন রেজাগং পরস্পর যোগসাজসে ও একে অন্যের সহায়তায় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের টাকা অন্যায়ভাবে অপচয় ও বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর বলেন,আমার কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অল্পকিছু দিনের মধ্যেই আমি তদন্ত প্রতিবেদন দাখিল করবো।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতিশ দর্শী চাকমা বলেন,চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমি উপজেলা প্রকৌশলী ও শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি। এছাড়া শিললুয়ার হাওরে সরজমিনে গিয়ে অপ্রয়োজনীয় পিআইসির কার্যক্রম বন্ধ করে দিয়েছি।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন,আমরা একাধিক মামলার আসামী হিসেবে চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছি।



বিষয়: #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা  কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন