সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
খন্দকার জালাল উদ্দীন:

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সোমবার সকাল ১০ টায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রফেসর আবু সাঈদ মোহাম্মদ আজমলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী।বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন), আহমেদ রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান সহ সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মতর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্হিত ছিলেন।আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।
বিষয়: #আন্তর্জাতিক #দিবস #দুর্নীতি #দৌলতপুর #পালন #বিরোধী










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 