শিরোনাম:
●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন ●   মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি ●   শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ●   রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরিতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সাথে একযোগে কাজ করবে জাইকা
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরিতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সাথে একযোগে কাজ করবে জাইকা
২৯১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরিতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সাথে একযোগে কাজ করবে জাইকা

জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরিতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সাথে একযোগে কাজ করবে জাইকাদেশে একটি জাতীয় ভূ-স্থানিক উপাত্ত অবকাঠামো তৈরি করতে একযোগে কাজ করবে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ফলে, ভূ-স্থানিক উপাত্ত বিশ্লেষণ ও ব্যবহার করে দেশের উন্নয়ন পরিকল্পনা আরো কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সম্প্রতি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এনএসডিআই ওপেন সেমিনারে বিষয়টি উন্মোচন করা হয়।
জাতীয় ভূ-স্থানিক উপাত্তের প্ল্যাটফর্ম হিসেবে সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ জরিপ অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাইকা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ. টি. এম. সিদ্দিকুর রহমান এবং জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি। সেমিনারটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভূ-স্থানিক উপাত্ত ব্যবহারকারী অংশ নেন।
অনেক উন্নত দেশ ভূ-স্থানিক উপাত্তকে আরও বেশি সহজলভ্য করতে এ ধরনের একীভূত প্ল্যাটফর্ম চালু করেছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশও এনএসডিআই নামক এই ভূ-স্থানিক উপাত্তের একীভূত প্ল্যাটফর্মের যুগে প্রবেশ করতে যাচ্ছে। জাইকা এর টেকনিকাল কো-অপারেশন প্রজেক্টের আওতায় ‘এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল স্পাটিয়াল ডেটা ইনফ্রাস্ট্রাকচার (এনএসডিআই) ফর বাংলাদেশ’ শীর্ষক এই উদ্যোগটি বাস্তবায়ন করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ জরিপ অধিদপ্তরকে সহায়তা করবে। প্ল্যাটফর্মটি চালু করতে জাইকা’র বিশেষজ্ঞরা বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট অংশীজন ও অন্যান্য দায়িত্বশীলদের সাথে নিবিড়ভাবে কাজ করবেন।
সেমিনারে বক্তারা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রায় এরকম একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এনএসডিআই ও নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের দিকে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বিশেষ করে, ভৌগলিক তথ্য-উপাত্ত আরও বেশি সহজলভ্য হবে, যা পরিকল্পনা মন্ত্রণালয়ের উন্নয়ন কাজকে আরও বেশি নিখুঁতভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।
একীভূত এই প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট সকল অংশীদারকে তথ্য শেয়ার করার আহ্বান জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেন, “ভূ-স্থানিক উপাত্তের সুবিধা সকলেই গ্রহণ করতে পারবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পের শুরুতেই এই আশাবাদ ব্যক্ত করেছেন। দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এই একীভূত এনএসডিআই প্ল্যাটফর্মটি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে গৃহীত হচ্ছে। তথ্যের বাহুল্য এড়াতে পূর্ণমাত্রার এনএসডিআই চালু করার ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।” বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এই প্রকল্পের সফলতায় অভিনন্দন জানান। তিনি জাপানের মতোই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে মানচিত্র উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের উন্নয়নেও এনএসডিআই প্ল্যাটফর্ম পুরোপুরি ব্যবহার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই প্রকল্পটি শেষ হলে, সরকার প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে সম্ভাব্য ডুপ্লিকেশন এড়িয়ে নানা পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবে। এছাড়াও, ভৌগলিক অবস্থান-নির্দিষ্ট তথ্যের ক্ষেত্রে একটি একীভূত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থাকায় অন্যান্য অংশীজনরাও বিভিন্ন উপায়ে এই ভূ-স্থানিক উপাত্ত ব্যবহার করতে পারবে। এটি বাংলাদেশের উন্নতিতে কাজ করছে এমন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সময়ের সঠিক ব্যবহার ও প্রচেষ্টা সফল হতে সহায়তা করবে।



বিষয়: #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রযুক্তির নতুন দিগন্ত প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই