বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুরে নয়ন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
গাজীপুরে নয়ন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
গাজীপুরের টঙ্গি পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর হাতে চাঞ্চল্যকর ক্লুলেস নয়ন হত্যা মামলায় মূলহোতা সাদ্দাম ওরফে চোর সাদ্দামকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
৫ জুন, বুধবার র্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সাদ্দাম মিয়া (২৭), টঙ্গি পশ্চিম থানার সুলতান মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, গত ১০ জানুয়ারি ভোরে টঙ্গি পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় কাঠপট্টি মেসার্স খান এন্টার প্রাইজ নামের দোকানের সামনে অজ্ঞাতনামা দু’জন ছিনতাইকারী মোটলসাইকেল যোগে এসে ভুক্তভোগী মো. নয়ন মৃধাকে (৩৬) আটক করে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টঙ্গি পশ্চিম থানায় দু’জন ছিনতাইকারীদেরকে আসামি করে ভুক্তভোগীর চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান শামীম একটি দস্যুতাসহ হত্যা মামলা দায়ের করেন। আসামিকে আইনের আওতায় আনার জন্য র্যাবের একটি দল ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় আজ ভোরে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মূলহোতা সাদ্দাম ওরফে চোর সাদ্দামকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ১ নম্বর সেক্টরের লোটো শো-রুমের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
বিষয়: #গাজীপুর










সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি 