মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পটুয়াখালীর নিজামপুরে ২৫ হাজার ৫০০ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পটুয়াখালীর নিজামপুরে ২৫ হাজার ৫০০ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
মনির হোসেন
পটুয়াখালীর মহিপাল উপজেলার নিজামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। তবে

২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন নিজামপুরের ৭ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত স্থানে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার জন্য নির্দেশ দেয়া হয়। অতঃপর উক্ত ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে রেখে পার্শ্ববর্তী ঘনবসতিতে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে দেয়া ব্যাগটি তল্লাশী করে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
ক্যাপশন-
পটুয়াখালীর মহিপাল উপজেলার নিজামপুর এলাকা থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বিষয়: #কোস্টগার্ড #নিজামপুর #পটুয়াখালী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 