মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
মনির হোসেন
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬ লক্ষ মিটার অবৈধ ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

১৮ নভেম্বর সোমবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি
গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর সোমবার আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলা মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ হতে বরিশাল গামী ১টি লাইটার জাহাজের গতিবিধি সন্দেহ মনে হলে আভিযানিক দল কর্তৃক থামার সংকেত দেয়া হয়। পরবর্তীতে লাইটার জাহাজটি তল্লাশি করে আনুমানিক ১৬ লক্ষ মিটার অবৈধ ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #চাঁদপুর #নদী #মেঘনা










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 