মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » মহেশপুরে গাছ চাপায় কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু
মহেশপুরে গাছ চাপায় কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ পড়ে আলামিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
৪ জুন, মঙ্গলবার সকাল ১১টার দিকে মহেশপুর পৌর এলাকার জলিলপুর নওদাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলামিন ওই এলাকার ইসলাম হোসেনের ছেলে। সে পেশায় কাঠুরিয়াসহ দিনমজুরের কাজ করে ।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহম্মেদ জানান, দিন মজুর আলামিন সম্পর্কে আমার ভাতিজা। সে কাঠুরিয়ার কাজ করে। সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে কাজে নেয়া হয়। পরে সে একটি পাঁকড়া গাছে উঠে ডাল কাটলে সে ডাল পাশের একটি মেহগনি গাছে আটকে যায়। নিচে নেমে ডাল নামানোর চেষ্টার এক পর্যায়ে কাটা গাছ মাথায় পড়লে আলামিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিষয়: #মহেশপুর










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 