বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » জয়পুরহাটে রিক্সা চালক দিলীপের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে রিক্সা চালক দিলীপের মরদেহ উদ্ধার
![]()
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
জয়পুরহাট সদর উপজেলার আনসার ভিডিপি রোড চকশ্যাম ব্রিজের উত্তর পার্শ্ব থেকে দিলীপ বর্মন (৫৫) নামে এক রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে চকশ্যাম ব্রিজের উত্তর পার্শ্বে শহরের হাতিল বুলুপাড়ায় এলাকা এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মৃত দিলীপ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দিলীপ ব্যাটারী চালিত অটো রিক্সা চালক, রাতে শহর ও এলাকার আসে পাশেই রিক্সা চালায়, প্রতিদিনের ন্য়ায় বুধবার সন্ধ্যার পরে রিক্সা নিয়ে বেরিয়ে যায়। এরপর সে আর বাসায় ফিরে নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হাঁটাহাঁটি করতে এসে গলায় ছুরিকাঘাত মৃতদেহটি রাস্তার পার্শ্বে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার রহস্য উৎঘটনে পুলিশ জোর চেষ্টা অব্যহত রয়েছে। খুব দ্রুত রিক্সা উদ্ধার সহ আসামীকে ও সনাক্ত করা হবে।
বিষয়: #চালক #জয়পুরহাট #দিলীপ #রিক্সা










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 