শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে সীমান্তে ১৪ লাখ ৬০ হাজার টাকা সহ হুন্ডি ব্যবসায়ী আটক
মাধবপুরে সীমান্তে ১৪ লাখ ৬০ হাজার টাকা সহ হুন্ডি ব্যবসায়ী আটক
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে।
শনিবার (৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সয়য় মোখলেছ মিয়া (৪০)কে আটক করা হয়। আটককৃত মোখলেছ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪,৬০,০০০/- (চৌদ্দ লক্ষ ষাট হাজার) টাকা এবং ০১টি বাটন মোবাইল পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে।
বিজিবি ২৫ ব্যাটালিয়ন সরাইলের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান,আটককৃত নগদ টাকা ও মোবাইল ফোনসহ ধৃত বাংলাদেশী নাগরিক মোঃ মোখলেছ মিয়া এবং তার ভাই মোঃ আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।
বিষয়: #মাধবপুর #সীমান্ত










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 