শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » সুবিধাবঞ্চিত ও শিশুদের চিকিৎসা দিলো কোস্টগার্ড জাহাজ মুনসুর আলী
সুবিধাবঞ্চিত ও শিশুদের চিকিৎসা দিলো কোস্টগার্ড জাহাজ মুনসুর আলী
মনির হোসেন

সেন্টমার্টিন দ্বীপের দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মুনসুর আলী।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট ঘটিকা হতে দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময়ে বাংলাদেশ কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিক্যাল এসিস্টেন্টগণ দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।
তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে সার্জন লেফটন্যান্ট কমান্ডার জাকির হোসেন, এএমসি উপস্থিত ছিলেন।
বিষয়: #আলী #কোস্টগার্ড #চিকিৎসা #জাহাজ #মুনসুর #শিশু #সুবিধাবঞ্চিত




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
