শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনবীর প্রতি হজরত সাদ ইবনে মুয়াজের ভালোবাসা ও আবেগ!
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনবীর প্রতি হজরত সাদ ইবনে মুয়াজের ভালোবাসা ও আবেগ!
২৯৯ বার পঠিত
শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনবীর প্রতি হজরত সাদ ইবনে মুয়াজের ভালোবাসা ও আবেগ!

হাফিজ মাছুম আহমদ দুধরচকী::
বিশ্বনবীর প্রতি হজরত সাদ ইবনে মুয়াজের ভালোবাসা ও আবেগ!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এক প্রিয় সাহাবি মুসআব রাদিয়াল্লাহু আনহুর মৃত দেহের কাছে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করলেন-
‘ঈমানদারদের মধ্যে কেউ কেউ আছে, যারা আল্লাহর কাছে তাদের কৃত অঙ্গীকার পরিপূর্ণরূপে পালন করেছে।’ (সুরা আহযাব : আয়াত ২৩)
এ ওয়াদা পালনকারীদের মধ্যে অন্যতম আরেক জন ছিলেন আনাসার সাহাবি হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। তিনিও ভালোবাসতে প্রিয় নবিকে। কেমন ছিল তার ভালোবাসা।

হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে থেকে হিজরত করে আসা মুসলিমদের আতিথেয়তা ও নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করেছিলেন। মুহাজিরদের সেবায় নিজেকে সপে দিয়েছিলেন এ আনসার সাহাবি।

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনায় হিজরতের পর বদর যুদ্ধ ছিল ইসলাম ও মুসলমানদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ও অস্তিত্বের হুমকি। সে সময় হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলিষ্ঠ কণ্ঠ ও ঘোষণা ছিল প্রিয় নবি ও মুসলমানদের জন্য শান্তির বার্তা ও অনুপ্রেরণা।

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করে ঝুঁকিপূর্ণ কাজ মদিনায় আগত নতুন মুহাজির মুসলিমদের নিরাপত্তার দায়িত্বও পালন করছিলেন হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু।

শুধু মুসলিমদের নিরাপত্তা ও আতিথেয়তাই নয় মদিনার আনসারদেরও নেতা ছিলেন তিনি। বদরের যুদ্ধের কঠিন সময়ে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৃঢ় মনোবলকে আরও সুদৃঢ় করতে তিনি আবেগে আপ্লুত হয়ে বলেছিলেন-
‘হে আল্লাহর রাসুল! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার ওপর পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি। আপনার নবুয়তের সত্যতা ঘোষণা এবং আপনার আনুগত্যের শপথ নিয়েছি। যে আল্লাহ আপনাকে তার রাসুল হিসেবে পাঠিয়েছেন, সেই আল্লাহর শপথ! আপনি যদি সাগরে ঝাঁপিয়ে পড়তে বলেন, ‘আমরা তা-ই করব।

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, যে ব্যক্তি আপনার সঙ্গে যুদ্ধ-সংগ্রামে পেছনে থাকবে। হতে পারে আল্লাহ তাআলা আমাদের মধ্য দিয়ে আপনাকে এমন কিছু (সাফলতা) দেখাবেন, যা আপনার চোখে আনন্দ ও শীতলতা বয়ে আনবে।’
বিশ্বনবীর প্রতি হজরত সাদ ইবনে মুয়াজের ভালোবাসা ও আবেগ!
আনসারদের নেতা ও মুহাজির সাহাবিদের নিরাপত্তা ও আতিথেয়তার দায়িত্বশীল হজরত সাদ ইবনে মুয়াজের সে ঘোষণাই সফলতার মুখ দেখেছিল।

ইসলামের প্রাথমিক যুগে আনসারদের নেতা হওয়া যেমন ছিল দুঃসাধ্য ব্যাপার আবার তেমনি জীবনও ছিল হুমকির মুখে। শুধুমাত্র বিশ্বনবির ভালোবাসায় হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আনসার সাহাবিদের নিয়ে সফলতার ঘোষণা দিয়ে এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।

কুরাইশদের সঙ্গে মুখোমুখি হওয়া এ কারণে চ্যালেঞ্জ ছিল যে, তারা ছিল রণসম্ভাবে সুসজ্জিত ও প্রশিক্ষিত বিরাট সৈন্য দল। সে তুলনায় ৩ গুনেরও কম সৈন্য নিয়ে বিশ্বনবির সঙ্গে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুসহ আনসার সাহাবিদের দল।

হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সে ঘোষণার সত্যতাই ঘটেছিল। মুসলমানরা পেয়েছিল এক সুন্দর বিজয়। যে বিজয়ে ইসলাম ও মদিনা রাষ্ট্র স্বীকৃত ও প্রতিষ্ঠা লাভ করেছিল।

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু।

মহান আল্লাহ পাক মুসলিম উম্মাহকে সাহাবায়ে কেরামের মতো ইসলামকে হৃদয় থেকে সর্বোচ্চ ভালোবাসার তাওফিক দান করুন। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের বাস্তবায়নের মাধ্যমে তাকে ভালোবেসে পরকালের সফলতা লাভের তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন ছুম্মা আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।



বিষয়: #  #  #  #



ধর্ম থেকে আরও

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব
সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!
হজের গুরুত্ব ও ফজিলত! । হজের গুরুত্ব ও ফজিলত! ।
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত!
নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না? ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না?
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত!

আর্কাইভ

---
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস