বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী ‘শুটার’ আনসার ও নাঈমকে ওসমানীনগর হাজিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী ‘শুটার’ আনসার ও নাঈমকে ওসমানীনগর হাজিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯
বুলবুল আহমেদ:-
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় সিলেট জেলার ওসমানীনগর থানার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর সাকিনস্থ জনৈক মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে (সিলেটের শাহপরান থানায় গত ২৮ আগষ্ট, এফআইআর নং-১৫/২১২, ধারা: ১৪৩/৩৪১/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়রা হলো, সিলেট জেলার শাহপরান থানার ইসলামপুর কলোনী মেজরটিলা গ্রামের আলমগীর হোসেনের পুত্র আনসার আহম্মদ রাহুল (৩০) ও আলমগীর হোসেন এর পুত্র মোঃ আমিনুল ইসলাম নাঈম (২৩)।
উল্লেখ্য যে, ১নং আসামী ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এসএমপি সিলেট শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #আনসার #নাঈম #সিলেট. বৈষম্য. বিরোধী. ছাত্র. আন্দোলন. সন্ত্রাসী. ‘শুটা










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 