বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে পুলিশ পরিচয়ে ডেকে তুলে জিম্মি করে খামার থেকে গরু লুট
রাণীনগরে পুলিশ পরিচয়ে ডেকে তুলে জিম্মি করে খামার থেকে গরু লুট
কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে গভীর রাতে পুলিশ পরিচয়ে ডেকে তুলে মারধর করে হাত-পা-মুখ বেধে রেখে খামার থেকে সাতটি গরু লুটের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের বিষ্ণপুর এলাকায় এই লুটের ঘটনা ঘটে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
খামারের মালিক বিষ্ণপুর গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুস সালাম মন্ডল জানান,রাণীনগর-আঁকনা সড়ক এবং রেল লাইনের পাশে বিষ্ণপুর এলাকায় একটি খামার গড়ে তুলে গরু পালন করে আসছিলেন। সেখানে বাবা সিরাজুল ইসলাম খামারের পাশেই একটি ঘরে থেকে খামার পাহাড়া দিতেন। মঙ্গলবার গভীর রাতে ১০-১২জনের লুটেরা দল খামারে হানা দিয়ে তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর থানার পুলিশ পরিচয় দিয়ে বাবাকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে মুখ,হাত-পা বেধে রেখে খামার থেকে আটটি গরু লুট করে নিয়ে যায়। এসময় একটি গরু ছুটে খামারে ফিরে আসে। এতে তার প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এঘটনার খবর পেয়ে থানাপুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার এবং লুটকারীদের ধরতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এঘটনায় আব্দুস সালাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
বিষয়: #পরিচয় #পুলিশ #রাণীনগর










বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার 