শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামীকাল থেকে শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষমেলা
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামীকাল থেকে শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষমেলা
২১৭ বার পঠিত
মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীকাল থেকে শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষমেলা

৫ জুন, ‘বিশ্ব পরিবেশ দিবস’। দিবসটি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে পরিবেশ ও বৃক্ষমেলা ২০২৪। ৪ জুন, মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

এ সময় পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী উপস্থিত থেকে মেলার সার্বিক দিক তুলে ধরেন।

আগামীকাল থেকে শুরু হচ্ছে পরিবেশ ও বৃক্ষমেলাসংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা মোতাবেক ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে এবং ‘জেনারেশন রেসটোরেশন’ স্লোগানে এবারের বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত হচ্ছে। এবারের জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’।

সচিব জানান, আগামী ৫ জুন সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ড. ফারহিনা আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বনজ সম্পদের উন্নয়নের মাধ্যমে জনগণের বাস উপযোগী টেকসই পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করছে। এসব কাজে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০২৩ ও ২০২৪, জাতীয় পরিবেশ পদক ২০২৩, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ ও ২০২৩ প্রদান এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হবে।

এদিন প্রধানমন্ত্রী দুটি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য গণমাধ্যমে পরিবেশ দিবসের তাৎপর্যভিত্তিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জাতীয় সংবাদপত্রে ক্রোড়পত্র এবং স্মরণিকা ও বুকলেট প্রকাশ করা হবে। দেশের সকল জেলা ও উপজেলায় এবং ঢাকা মহানগরীর ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হচ্ছে বলেও জানান সচিব।

শেরেবাংলা নগরে পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।



বিষয়: #



আর্কাইভ

---
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার