মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে রিজিনা হত্যা মামলায় দুইজন গ্রেফতার
রাণীনগরে রিজিনা হত্যা মামলায় দুইজন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) হত্যা মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। রিজিনা রাণীনগর উপজেলার ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীনের মেয়ে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রিজিনা আক্তার কে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামীরা ঢাকার সাভারে আত্মগোপনে রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোষগ্রাম উত্তর সাহাপাড়া গ্রামের সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য,চলতি বছরের ২৭আগষ্ট সন্ধায় বাড়ীর পার্শ্বে জলাশয় থেকে কঁচুরিপানা কাটা নিয়ে ইন্তাজসহ পরিবারের লোকজনের সাথে দ্ব›দ্ব হয় রিজিনার। এসময় রিজিনাকে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে চিকি’সাধীন অবস্থায় থাকার পর বাড়ীতে আসলে তিন দিনের মাথায় গত ৭সেপ্টেম্বর সকালে মারা যায় রিজিনা। এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে সাতজনকে আসামী করে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিষয়: #গ্রেফতার #দুইজন #মামলা #রাণীনগর #রিজিনা #হত্যা










রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার 