মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে রকেট ফ্লেয়ার দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে রকেট ফ্লেয়ার দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক
মনির হোসেন
নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিনকে ৫টি রকেট ফ্লেয়ার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, বেশকিছুদিন ধরে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ডাকাত মহিউদ্দিন এর নেতৃত্বে একটি দূর্ধর্ষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। এছাড়াও মহিউদ্দিন ডাকাতের নামে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে ২৯ অক্টোবর মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিন জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন পূর্ব মাইজচরা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে কুখ্যাত মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন কে ৫ টি রকেট ফ্লেয়ার, ১৯ টি দেশীয় অস্ত্র (রামদা ০৫টি, লোহার শাবল ২টি, দা ৪টি, চাপাতি ১টি, ছুরি ৬ টি, চায়না করাত ১ টি), হরিনের শিং ২টি এবং ৪টি মোবাইলসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
ক্যাপশান-
নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিনকে ৫টি রকেট ফ্লেয়ার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
বিষয়: #কোস্টগার্ড #হাতিয়া










বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার 