মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান নতুনধারার
বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান নতুনধারার
পুলিশ-প্রশাসনে বেনজীরের মত শত শত দুর্নীতিবাজকে থামানোর আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৩ জুন দিনব্যাপী বেনজীর, আবদুল হাই বাচ্চুসহ সকল অর্থপাচারকারীকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ-এ জাগুন’ শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃবৃন্দ এই আহবান জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী বেনজীর ৪ হাজার কোটি, আবদুল হাই বাচ্চু ৪ হাজার, পিকে হালদার ৩ হাজারসহ শত শত অপরাধী-দুর্নীতিবাজ কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের সকল অর্থ-সম্পদ বাজেয়াপ্ত, তাদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি পুলিশ-প্রশাসনের সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারী আরো বাড়ানো প্রয়োজন। এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যন চন্দন সেন পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুন প্রজন্ম অপরাধ-দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধি দেখতে চায় না। আর তাই কঠোর শাস্তি চায় সকল অপরাধী-দুর্নীতিবাজের।
বিষয়: #বেনজীর










সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী 