রবিবার ● ২০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে কয়রায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে কয়রায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনার কয়রা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ ওমর সাদিক সানা ও মোঃ ইউসুফ ঢালী নামক ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাদক, ১টি দেশীয় অস্ত্র, ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মাদক ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।
বিষয়: #নৌবাহিনী #পরিচালিত




সমীকরণ:-ত্রয়োদশ সংসদ নির্বাচন হবিগঞ্জ-২ আসনে ঝুকিপূর্ণ ২০টি সেন্টার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘড়ি থাকলে-ও জামানত হারাতে পারে ৩ প্রার্থী।।বিজয়ের পথে ধানের শীষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা:
পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
এবার মুরাদনগরে টাকাসহ ইউনিয়ন জামায়ত আমির আটক
৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা
ধানের শীষে বিশাল ভোটে সমীকরণ সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির পক্ষে আওয়ামীলীগের
