শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৩ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৭
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৭
৩৫৭ বার পঠিত
সোমবার ● ৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৭

সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত থাকায় প্রতারক চক্রের প্রধানসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৩ জুন, সোমবার সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার কলেজ এক্স ভবনের তৃতীয় তলায় ফিউচার প্ল্যান সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি অফিসে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে সঙ্গবদ্ধ প্রতারকদের গ্রেফতার করা হয়।

সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৭গ্রেফতারকৃতরা হলেন, প্রতারক চক্রের প্রধান ফিউচার প্ল্যান সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার উত্তরচরবিশ্বাস গ্রামের খলিলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৪), প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত পটুয়াখালী জেলার গলাচিপা থানার ইসমাইল শাহের ছেলে আল আমিন (২৪), নরসিংদী জেলার সদর থানার রসুলপুর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে লাদিন জিহাদ (২১), সিলেট জেলার বিয়ানী বাজার
থানার গজ্জিত্রী গ্রামের আজির উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (২১), রংপুর জেলার কোতোয়ালি থানার কুটির পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আব্দুল আহাদ (২০), সিরাজগঞ্জ জেলার চরমালসা পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (২০) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কাপাসডাঙ্গা গ্রামের লালচানের ছেলে সাগর হাসান (২০)।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চাকরি প্রার্থীদের সুযোগ সুবিধা সম্বলিত ৬ পাতা ফরম, ১৩টি মানী রিসিট মুড়ি বহি, ৭টি রেজিস্টার খাতা, ২টি সিল মহর, ৬০০টি যোগদান ফরম, ৬০০টি টাকার অফেরতযোগ্য অঙ্গীকারনামা, কমিশনের টাকা তোলার ২টি ডায়রি, পূর্বের ভুয়া অ্যাকটিভ গার্ডস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। সাভারে দীর্ঘদিন ধরে ফিউচার প্ল্যান সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক-যুবতীদের প্রলুব্ধ করতো। চাকরিপ্রার্থীদের কাছ থেকে ফরম, সিকিউরিটি মানী বাবদ টাকা নিয়ে সেটা আত্মসাৎ করতো। চাকরি না পেয়ে কেউ টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো হতো।

এ ঘটনায় বাগেরহাট জেলার চিতলমারী থানার পাঙ্গাসিয়া গ্রামের ননীগোপাল গুহর ছেলে সৌরভ গুহ (৩০) সহ কয়েকজন ভুক্তভোগী একত্রে বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি শাহ জামান।



বিষয়: #


দেশব্যাপী সংবাদ এর আরও খবর

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন কর্তৃক শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন কর্তৃক শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান
সুনামগঞ্জের হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন সুনামগঞ্জের হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন
জয়পুরহাটে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ জয়পুরহাটে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব” —                   ডাক্তার. আখলাক আহমেদ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব” — ডাক্তার. আখলাক আহমেদ
দৌলতপুরে  সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত দৌলতপুরে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত
সুন্দরবন উপকূলের ৫৬ ভোট কেন্দ্রের   নিরাপত্তায় কোস্টগার্ড পশ্চিম জোন সুন্দরবন উপকূলের ৫৬ ভোট কেন্দ্রের নিরাপত্তায় কোস্টগার্ড পশ্চিম জোন
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, হবে জনগণের ভাগ্য নির্ধারণের দিন-কলিম উদ্দিন আহম‌দে মিলন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, হবে জনগণের ভাগ্য নির্ধারণের দিন-কলিম উদ্দিন আহম‌দে মিলন
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা  রক্ষায় উপকূলে কোস্টগার্ড মোতায়েন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কোস্টগার্ড মোতায়েন
এক বহুমুখী কলমযোদ্ধার প্রতিকৃতি কবি আজহারুল ইসলাম আল আজাদের শুভ জন্মদিন এক বহুমুখী কলমযোদ্ধার প্রতিকৃতি কবি আজহারুল ইসলাম আল আজাদের শুভ জন্মদিন
জি কে গউছ হবিগন্জ ৩ আসনে ধানের শিষে সমর্থনে রিচি জি কে গউছ হবিগন্জ ৩ আসনে ধানের শিষে সমর্থনে রিচি

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী