শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে সুন্দরবনের নদীতে কোস্টগার্ডের টহল
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে সুন্দরবনের নদীতে কোস্টগার্ডের টহল
৩২৫ বার পঠিত
শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে সুন্দরবনের নদীতে কোস্টগার্ডের টহল

মনির হোসেন, মোংলা
ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে  সুন্দরবনের নদীতে কোস্টগার্ডের টহল
১২ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকারের ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ইতোমধ্যে জাল, নৌকা, ট্রলারসহ ইলিশ শিকারের সব সরঞ্জাম নদীতে থেকে উঠিয়ে নিয়েছে জেলেরা। তবে নিষেধাজ্ঞার সময় কোনো অসাধু জেলে যাতে নদীতে মা ইলিশ শিকার করতে না পারেন সেজন্য কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন।

মোংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের একাধিক টিম নদী ও সমুদ্র এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। নিষেধাজ্ঞা চলাকালীন কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত সবগুলো স্টেশন ও আউটপোস্টের মাধ্যমে কঠোর নজরদারি রাখা হবে পাশাপাশ বিভিন্ন জেলে পল্লীতে মাইকিং করে জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. তারেক আহমেদ জানান, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে কোস্টগার্ড পশ্চিম জোন। তিনি বলেন, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড। ১৩ অক্টোবর রবিবার মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথমদিনে বাংলাদেশ কোস্টগার্ড বেইস মংলা কর্তৃক পশুর নদীতে কোস্ট গার্ড টহল কার্যক্রম পরিচালনা করছে। অবরোধ সফল করতে আমরা অভিযান শুরু করেছি। আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থ গ্রহণ করা হবে।

এদিকে মাছ ধরার ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সে দিকে সার্বক্ষনিক নজরদারি রাখছে কোস্টগার্ড। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং থাকবে।



বিষয়: #


প্রধান সংবাদ এর আরও খবর

সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায়  অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার   ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের  চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির