শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ‘বর্ন ফর স্পিড’ থিমে গতির নতুন মানদণ্ড নিয়ে এসেছে রিয়েলমি ১২
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ‘বর্ন ফর স্পিড’ থিমে গতির নতুন মানদণ্ড নিয়ে এসেছে রিয়েলমি ১২
৩৭০ বার পঠিত
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বর্ন ফর স্পিড’ থিমে গতির নতুন মানদণ্ড নিয়ে এসেছে রিয়েলমি ১২

বজ্রকণ্ঠ নিউজ ::

‘বর্ন ফর স্পিড’ থিমে গতির নতুন মানদণ্ড নিয়ে এসেছে রিয়েলমি ১২

ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৪: বাংলাদেশের স্মার্টফোনের বাজারে নতুন হ্যান্ডসেট রিয়েলমি ১২ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সুপারভুক চার্জিং, ফ্লুইড পারফরম্যান্স ও উন্নত ক্যামেরা সক্ষমতার সমন্বয়ে তৈরি ডিভাইসটি ইতোমধ্যেই ফোনপ্রেমীদের নজর কেড়েছে। ‘বর্ন ফর স্পিড’ দর্শনের মাধ্যমে মিডিয়াম বাজেটের স্মার্টফোনের জগতে এটি এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

রিয়েলমি ১২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, যা মিড-রেঞ্জের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত গতি ও মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করে। এই আধুনিক প্রসেসরটি কঠিন মাল্টিটাস্কিংয়ের সময়েও অনবদ্য গতি ও কার্যক্ষমতা বজায় রাখে। এছাড়াও, ফোনের ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম শক্তিশালী চিপসেটের সঙ্গে সমন্বয় করে কাজ করে। ফলে এটি টেকসই ও সেরা পারফরম্যান্স নিশ্চিত করে। বাস্তব পরীক্ষায় দেখা গেছে, দীর্ঘ গেমিং সেশনের পরেও রিয়েলমি ১২ নিজের তাপমাত্রা যথাযথভাবে ধরে রাখতে সক্ষম।

৬৭ওয়াট সুপারভুক চার্জিং সিস্টেমটি রিয়েলমি ১২-কে অন্যান্য প্রতিযোগী স্মার্টফোন ব্র্যান্ডগুলোর চেয়ে একধাপ এগিয়ে রেখেছে। মাত্র ১৯ মিনিটে ডিভাইসটি শূন্য থেকে ৫০% পর্যন্ত চার্জ হতে পারে। ব্যস্ত জীবনে এই ফিচারটি স্মার্টফোনপ্রেমীদের জন্য একটি গেম-চেঞ্জার। এমনকি সামান্য ৫ মিনিটেও ব্যবহারকারীরা ১৮% চার্জ বাড়িয়ে নিতে পারেন। ব্যবহারকারীর নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সর্বাধিক চার্জিং কার্যকারিতা ও নিরাপত্তা দেয় ফোনটির ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং উন্নত ২:১ ডুয়াল চার্জ পাম্প প্রযুক্তি।

রিয়েলমি ১২-এর অভিনব ডিজাইনের চমত্কার ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ আল্ট্রা-স্মুদ অ্যামোলেড ডিসপ্লে প্রদর্শন করে ২০০০ নিট পিক ব্রাইটনেস। এতে রয়েছে রেইনওয়াটার স্মার্ট টাচ ও এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ-এর মতো উদ্ভাবনী প্রযুক্তিগত ফিচার, যা যে কোনো পরিস্থিতিতে সর্বোত্তম প্রতিক্রিয়া নিশ্চিত করে। ফোনের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলতে, এতে রয়েছে হাই-রেস অডিও সার্টিফিকেশন অর্জন করা ডুয়াল স্টেরিও স্পিকার। এই স্পিকারগুলো সমৃদ্ধ ও আকর্ষণীয় শব্দ সরবরাহ করে ফোন ব্যবহারকারীদের বিনোদন ও যোগাযোগের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

মিড-রেঞ্জের স্মার্টফোন ফটোগ্রাফির সম্ভাবনাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে রিয়েলমি ১২। এই ফোনের ৫০ এমপি সনি এলওয়াইটি-৬০০ মূল ক্যামেরায় রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস)। হাই কোয়ালিটির সনি সেন্সরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, এটি বিভিন্ন পরিস্থিতিতে বিশেষ করে কম আলোতে অসাধারণ ছবি তুলতে সক্ষম, যা ছবির গুণগত মানকে বাড়িয়ে তোলে বহুগুণ।

রিয়েলমি ১২-এর ৮জিবি র‌্যাম + ৮জিবি ডায়নামিক র‌্যাম এবং ২৫৬জিবি রমের সংস্করণটি মাত্র ২৯,৯৯৯ টাকায় প্রি- অর্ডার করা যাবে এই লিঙ্ক থেকে: প্রি- অর্ডার । প্রি-অর্ডারকারী গ্রাহকরা পেতে পারেন ১ লাখ টাকার প্রথম পুরস্কার এবং ৫০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার। এছাড়াও, রিয়েলমি গ্রাহকরা একটি কিনলে একটি ফ্রি (বোগো) এর বিশেষ অফার পাবেন, যা ফোনটিকে গ্রাহকদের কাছে আরও লোভনীয় করে তুলেছে।

এর বাইরে, পিকাবু-তেও প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকরা পেতে পারেন নানা আকর্ষণীয় পুরস্কার।

আরও তথ্যের জন্য ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/ এ ভিজিট করতে পারেন।



বিষয়: #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ

আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি