শিরোনাম:
●   সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি ●   দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক ●   মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ ●   সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট! ●   সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড ●   মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ ●   পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২ ●   সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » মুনাফিকের সংজ্ঞা, প্রকারভেদ ও পরিণতি
প্রথম পাতা » বিশেষ » মুনাফিকের সংজ্ঞা, প্রকারভেদ ও পরিণতি
৩৯৩ বার পঠিত
শুক্রবার ● ৪ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুনাফিকের সংজ্ঞা, প্রকারভেদ ও পরিণতি

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী- মুনাফিকের সংজ্ঞা, প্রকারভেদ ও পরিণতি
সুরা আন-নিসা,১৪৪. হে মুমিনগণ!তোমরা মুমিনদের পরিবর্তে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করো না।তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও?

সুরা আন-নিসা,১৪৫. নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।আর তাদের জন্য তুমি কখনো কোনো সহায় পাবে না।

১৪৬. কিন্তু যারা তাওবা করে,নিজেদের সংশোধন করে, আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশেই দ্বীনে (ধর্মে) একনিষ্ঠ থাকে,তারা মুমিনদের সঙ্গে থাকবে।আর মুমিনদেরকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন।

সুরা আন-নিসা,১৪৭. তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ইমান আনো,তবে তোমাদের শাস্তিতে আল্লাহর কী কাজ? আল্লাহ পুরস্কারদাতা,সর্বজ্ঞ।-

তাফসির : আলোচ্য আয়াতে আল্লাহ তায়ালা ইসলামের স্বার্থবিরোধী কাজ করতে মুমিনদের নিষেধ করেছেন। যেমন-কাফিরদের অন্তরঙ্গ বন্ধু বানানো,তাদের পক্ষে লাভজনক কাজ করা,মুমিনদের গোপন খবরাখবর তাদের জানিয়ে দেওয়া ইত্যাদি।অতঃপর তিনি মুনাফিকদের পরিণতি ও ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করে তাদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছেন।

মুনাফিক কাকে বলে

‘মুনাফিক’ শব্দটি ‘নিফাক’ শব্দমূল থেকে এসেছে,যার অর্থ কোনো কিছুকে গোপন রেখে এর বিপরীত কথা বা কাজ প্রকাশ করা।

ইসলামী শরিয়তের পরিভাষায় মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে,যে অন্তরে কুফরি ও ইসলামবিরোধিতা রেখে মুখে ও প্রকাশ্যে ইসলাম প্রকাশ করে এবং মুসলমান হওয়ার দাবি করে।

এরা কেন এ কাজ করে,এর ব্যাখ্যায় কোরআনের এক আয়াতে বলা হয়েছে,’তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়,আসলে তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করছে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না।’- সুরা বাকারা, আয়াত : ৯।।

অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেন,’তারা মূলত কাফিরদের কাছ থেকে মান-মর্যাদা পেতে চায়।’(ভাবার্থ)- সুরা আন-নিসা,আয়াত : ১৩৯।

ইসলামের ইতিহাসে মুনাফিকের সরদার হিসেবে কুখ্যাতি লাভ করেছে আবদুল্লাহ বিন উবাই বিন সালুল। মুনাফিকদের অন্যতম নিকৃষ্ট কাজ হলো মুমিনদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা।

আল্লাহ তায়ালা বলেন,’মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয়,আর যারা নিজ অর্জিত শ্রম ছাড়া আর কিছুই (দান করতে) পায় না,তাদের যারা দোষারোপ করে ও বিদ্রূপ করে,আল্লাহও তাদের নিয়ে বিদ্রূপ করেন।তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।’- সুরা তাওবা : ৭৯।

মুনাফিকের প্রকারভেদ

নিফাক ও মুনাফিকি দুই ধরনের- এক. বিশ্বাসগত মুনাফিকি,দুই. কর্মগত মুনাফিকি।

বিশ্বাসগত মুনাফিকি হলো,অন্তরে কুফরি রেখে নিজেকে মুসলমান বলে দাবি করা।এ ধরনের মুনাফিকির মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায়।

আর কর্মগত মুনাফি যেমন-আমানতের খিয়ানত করা, মিথ্যা বলা,অঙ্গীকার ভঙ্গ করা,গালিগালাজ করা ইত্যাদি। এসব কর্ম মুনাফিকি হলেও এসবের মাধ্যমে কেউ ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায় না।

মুনাফিকের শাস্তি ও পরিণতি

সুরা আন-নিসার ১৪৫তম আয়াতে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে বলে দিয়েছেন,’মুনাফিকরা জাহান্নামের সর্ব নিম্নস্তরে অবস্থান করবে।’

এ আয়াতের ব্যাখ্যায় হজরত ইবনে মাসউদ (রা.) বলেন, ‘মুনাফিকরা অগ্নিগর্ভ সিন্দুকে থাকবে।’

হজরত আবু হুরায়রা (রা.) বলেন,’রাসুল (সা.) বলেছেন, ‘তাদের ঊর্ধ্বে ও নিম্নে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।’ (তাফসিরে মা’আরেফুল কোরআন ও ইবনে কাছির অবলম্বনে) আল্লাহ পাক আমাদের সকলকে উপরোক্ত আলোচনার প্রতি গুরুত্ব দেওয়ার তাওফিক দিন আমিন।

লেখকঃ- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব,সাবেকঃ- ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।



বিষয়: #  #  #  #



বিশেষ থেকে আরও

আমার সাংবাদিকতা শ্রীমঙ্গল থেকে নিউইয়র্ক। আমার সাংবাদিকতা শ্রীমঙ্গল থেকে নিউইয়র্ক।
স্পিটালফিল্ডস ও বাংলাটাউন: আমাদের স্থায়ী আবাস স্পিটালফিল্ডস ও বাংলাটাউন: আমাদের স্থায়ী আবাস
‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন
জাতিসংঘ মানবাধিকার কমিশনের ৬১ তম অধিবেশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘ মানবাধিকার কমিশনের ৬১ তম অধিবেশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ
দুটি সতর্কবার্তা, এক জাতি: খুব দেরি হয়ে যাওয়ার আগেই ১/১১ ও ৫ আগস্ট থেকে শিক্ষা নিন। দুটি সতর্কবার্তা, এক জাতি: খুব দেরি হয়ে যাওয়ার আগেই ১/১১ ও ৫ আগস্ট থেকে শিক্ষা নিন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ঘোষনা আব্দুল মুহিতের। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ঘোষনা আব্দুল মুহিতের।
The Declaration of Bangladesh’s Independence The Declaration of Bangladesh’s Independence
বৈচিত্র্য আধিপত্য নয় – এটি ব্রিটিশ জীবনের বুনন। বৈচিত্র্য আধিপত্য নয় – এটি ব্রিটিশ জীবনের বুনন।
স্বাধীনতা দিবস: সার্বভৌমত্বের প্রতিশ্রুতি ও গণমানুষের বঞ্চনা স্বাধীনতা দিবস: সার্বভৌমত্বের প্রতিশ্রুতি ও গণমানুষের বঞ্চনা
​রাজনৈতিক কৌশল ও বাস্তবতা ​রাজনৈতিক কৌশল ও বাস্তবতা

আর্কাইভ

---
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি