শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Bojrokontho
মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » বিনোদন » নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চমক
প্রথম পাতা » বিনোদন » নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চমক
৩০২ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চমক

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চমকনতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে এবার নামছেন ব্যবসায়। একটি জুস বার ও ট্রি হাউজ দিয়েছেন তিনি। যেখানে জুস সহ অনেক কিছুই থাকছে। থাকবে গাছও।

আগামী ৩ জুন বনানী ও উত্তরা আউটলেট দুটি চালু হচ্ছে বলে জানিয়েছেন চমক।

এ প্রসঙ্গে চমক বলেন, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই দুর্বিষহ যানজট, শব্দদূষণ, বায়ুদূষণ সহ নগরজীবনে হাজারো দুর্ভোগ। এসব সাথে নিয়েই প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে।

এসবের ভিড়ে রাজধানীতে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ হয় না। শহরে বসবাসের জন্য যে, পরিমাণ গাছ থাকা দরকার সেটি আমাদের নেই। প্রতিদিন আমরা অনেক জাঙ্ক ফুড খাই। এসবের মধ্যে ফ্রেশ খাবার সেভাবে পাওয়াই যায় না।

যোগ করে তিনি আরও বলেন, থাইল্যান্ডের রাস্তায় দেখতে পাই অনেক ফল কেটে রেখে দেওয়া হয়। চাইলেই ফ্রেশ জুশ খাওয়া যায়। তেমনই ব্যবস্থা আমিও রাখছি। যে কেউ চাইলে পছন্দ অনুযায়ী ফ্রেশ ফল দিয়ে তৈরি ফ্রেশ জুস খেতে পারবে। এছাড়া অন্যসব খাবার তো থাকছেই। ব্যস্ততার মধ্যে রিফ্রেশ হওয়ার চাহিদা মেটানোর জন্য এই উদ্যোগ।

গাছ রাখার প্রসঙ্গটি উল্লেখ করে চমক বলেন, আমার বাবা একজন বন বিভাগ কর্মকর্তা। ছোটবেলা থেকে বাবাকে প্রচুর গাছ লাগাতে দেখেছি। আগে থেকেই এবং পারিবারিকভাবেই আমাদের গাছ লাগানোর একটা ঝোঁক আছে। আমাদের প্রজন্ম অনেক বেশি ব্যস্ত। সেখানে আমাদের এই পরিবেশের ওপর খেয়াল রাখা কিংবা অন্যদের আগ্রহী করতে এই ব্যবস্থা। খেতে এসে কেউ যদি গাছ নিতে আগ্রহী হয় সে ভাবনা থেকে এটা রাখা। এভাবে যদি প্রতিদিন একটু একটু করে গাছ বাড়ানো যায় এবং গাছ লাগাতে আগ্রহী করা যায় তাহলে আমাদের শহরটা আরও একটু সুন্দর হবে। সে ভাবনা থেকে এমন চিন্ত। একেবারে সুলভ মূল্য গাছ নেওয়া যাবে। ব্যবসার কথা চিন্তা করে গাছ রাখছি না।

পাশাপাশি, এই অভিনেত্রী ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। ২০২০ সালে অভিনয়ে নাম লেখান এই অভিনেত্রী। কাজ করেন টেলিভিশন নাটকে। এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক।



বিষয়: #


আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
‘হাদির সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলেন গুলি করা দুই সন্দেহভাজন’
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
তফসিলের পর আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত নবদম্পতি
কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ