রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » আবার শাকিব-ইধিকা একসঙ্গে ‘বরবাদ’
আবার শাকিব-ইধিকা একসঙ্গে ‘বরবাদ’
চারদিকে এখন শাকিব খানের ‘তুফান’ সিনেমার ঝড় বইছে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে এটি। এর মধ্যেই খবর এল- নতুন আরও এক সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই সুপারস্টার। আর এতে শাকিবের বিপরীতে ফের দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।
‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল জুটি বেঁধে দর্শকদের প্রশংসা পেয়েছেন। এই ছবি দিয়েই অধিকারের বড় পর্দায় ক্যারিয়ার শুরু। এরপর দুজনেই ব্যস্ত। তবে আলাদাভাবে। নতুন কোনো কাজে ঐক্যবদ্ধ নয়। ‘বরবাদ’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়।
তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, গেল ঈদুল ফিতরে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় ‘বরবাদ’ শিরোনামে একটি গান ছিল। প্রিন্স মাহমুদের সংগীতে গানটি বেশ জনপ্রিয়তা পায় শ্রোতামহলে। সেটি ভেবেই সিনেমার নামকরণ করা হয়েছে।
সূত্রগুলোর দাবি, আগামী সেপ্টেম্বর থেকে ভারতের রামুজিতে শুরু হবে ‘বরবাদ’র শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি না হলেও জানা গেছে সিনেমাটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন।
উল্লেখ্য, গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে এই এই অভিনেত্রীর। প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে শাকিব-ইধিকা জুটি।
তারপর বাংলাদেশের ‘কবি’ নামের এক সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা।
বিষয়: #ইধিকা #শাকিব










সর্বস্ব জুড়ে তুমি
বাবার পরিচয় ছাড়া বড় হওয়া সেই ছেলেই চমকে দিয়েছিলেন জেমস বন্ড হয়ে
প্রতিদিন জোড়া সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
শুটিং চলাকালীন অভিনেত্রীর গর্ভপাত
নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ 