রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বালিপাথর লুটতরাজ ও নদীর পাড় কাটা বন্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা সদরের টাফিক পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক এনডি উছমান গনী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন জেলা কমিটির সভাপতি এ কে এম আবু নাছার আহমদ,সহ সভাপতি সাইফুল আলম ছদরুল, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাসস প্রতিনিধি আল হেলাল,দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী,যাদুকাটা নদীর বারকি শ্রমিক গোলাপ মিয়া,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এয়াকুব আলী, সায়মান মিয়া, মো:রিদওয়ানুল হক নিহাল, ইমনদোজ্জা আহমদ, বায়জিদ আহমদ,রুহুল আমিন,নাঈম আহমেদ অন্তর,শরিফ আহমদ, ইলিয়াস আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,ইজারাবিহীন ধোপাজান নদী হতে প্রতিরাতে ৫ কোটি টাকার বালি ও ১ কোটি টাকার পাথর লুটতরাজ হয়। গত ৬ বছর ধরে এই লুটতরাজ অব্যাহত থাকলেও বালি ও পাথরখেকোদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। অথচ সুনামগঞ্জের ৩টি বালি পাথর মহালের লুটতরাজকৃত টাকা উদ্ধার করলে দেশে আরেকটি পদ্মাসেতু নির্মাণ করা যাবে। তারা বালি পাথরখেকো সিন্ডিকেট চক্রের শতাধিক সদস্যকে গ্রেফতার করে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়: #আন্দোলন #ছাত্র #ধোপাজান #নদী #বন্ধ #বালিপাথর #বৈষম্যবিরোধী #লুটতরাজ #সমাবেশ #সুনামগঞ্জ










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 