সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
মনির হোসেন

কোস্টগার্ড পূর্ব জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার উত্তর ধুরং ইউনিয়নের বাকখালির বাইঙ্গাকাটা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে দেশি বিদেশি অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের নাম মো. সিরাজউদ্দোলাহ (৪৮) ও তার সহযোগী মো. কায়সার (৪৮)। সিরাজউদ্দোল্লাহ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
২৩ সেপ্টেম্বর সোমবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুদ্দৌলাহর বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর সোমবার রাত ২টা হতে ৪টা ১০ মিনিট পর্যন্ত বিসিজিএস কুতুবদিয়া এবং বিসিজি স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সাবেক চেয়ারম্যানের বাড়ির লাকড়ি ঘরে তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ২টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, ১টি চাপাতি, ২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় কুড়াল, ৬টি দা, ৩টি সাবল, ৩টি মোবাইল সেট ও বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্পসহ সাবেক চেয়ারম্যান- মোঃ সিরাজুদ্দৌলাহ (৫৬) ও তার প্রধান সহযোগী মোঃ কায়সারকে (৪৮) কে কোস্টগার্ড সদস্যরা আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়: #কোস্টগার্ড




ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাতকে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-কলিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
