সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যৌথ বাহিনীর অভিযানে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭২
যৌথ বাহিনীর অভিযানে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭২
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

গত ৫ আগস্ট, সরকার ক্ষমতাচ্যুতের পরপরই সারা দেশের বিভিন্ন সরকারি স্থাপনা ও থানায় চালানো হয় হামলা, করা হয় লুটপাট, ছিনিয়ে নেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ।
সেই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে চলমান অভিযানে এখন পর্যন্ত ১৫৫টি অস্ত্র ও লুটে জড়িত থাকায় ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ সেপ্টেম্বর, সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ইনামুল হক সাগর জানান, ৪ সেপ্টেম্বর ২০২৪ হতে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে আজ পর্যন্ত মোট অস্ত্র উদ্ধার হয়েছে ১৫৫টি। মোট গ্রেফতার করা হয়েছে ৭২ জনকে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার- ৮টি, পিস্তল- ৪৬টি, রাইফেল- ১১টি, শটগান- ১৮টি, পাইপগান- ৫টি, শুটারগান- ১৯টি, এলজি- ১৩টি, বন্দুক- ২৪টি, একে ৪৭- ১টি, গ্যাসগান- ১টি, চাইনিজ রাইফেল- ১টি, এয়ারগান- ১টি, এসবিবিএল- ৩টি, এসএমজি- ৩টি, টিয়ার গ্যাস লঞ্চার- ১টি।
উল্লেখ্য, পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া অস্ত্রের প্রস্তুতকৃত তালিকায় হারানো অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮১৮টি। এর মধ্যে উদ্ধার হয়েছে ৩ হাজার ৯৩৩টি। এখনও উদ্ধার হয়নি ১ হাজার ৮৮৫টি।
বিষয়: #অভিযান #অস্ত্র #উদ্ধার #গ্রেফতার #বাহিনী #যৌথ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 