সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » এবার মামলার আসামি অরুণা-রোকেয়া প্রাচী
এবার মামলার আসামি অরুণা-রোকেয়া প্রাচী
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচীকেও।
১৬ সেপ্টেম্বর, সোমবার সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) বাদী হয়ে মামলাটি করেন।
এ মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সজীব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ অনেকে।
উল্লেখ্য, এর আগে শিল্পীদের মধ্যে ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমের বিরুদ্ধে মামলা হয়েছিল।
বিষয়: #অরুণা #আসামি #এবার #প্রাচী #মামলা #রোকেয়া










ঈদে উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’
বিজয়ের সঙ্গে অভিনয়ে রাজি ছিল না পরিবার, কীভাবে রাজি করালেন রাশমিকা
টপলেস ফটোশুটে চমকে দিলেন কাইলি
সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি
৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা
সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন..সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের
চার সন্তানের স্বপ্ন সেলেনার, তবে…
রবি চৌধুরী-ডলি সায়ন্তনীর সুখের সংসার কেন ভেঙে গিয়ে ছিল?
তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী
ঘুরতে গিয়ে দুবাইয়ে আটকা শুভশ্রী 